ads

সোমবার , ২৪ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদযাত্রা শুরু : কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৪, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ

ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ট্রেন স্টেশনে তাই বাড়তি চাপ। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে পরিবার নিয়ে অনেকেই আগেভাগে বাড়ি ফিরছেন। আজ ঈদযাত্রা শুরু হওয়ায় অন্য দিনের তুলনায় বাড়তি যাত্রীর চাপ দেখা গেছে। ২৪ মার্চ সোমবার যারা ভ্রমণ করছেন, তারা গত ১৪ মার্চ টিকিট ক্রয় করেছিলেন। ঈদের আরো সপ্তাহখানেক বাকি থাকলেও অনেকে ঢাকায় থাকা পরিবারকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।

Shamol Bangla Ads

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকাল ৬টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্যমে ঈদযাত্রা শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিট পর্যন্ত ১১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে।

স্টেশন কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। আর ট্রেনও ছাড়ছে সময়মতো। নেই যাত্রী ভোগান্তি। আর সার্বিক পরিবেশ নিয়ে যাত্রীরাও সন্তোষ প্রকাশ করছেন।

Shamol Bangla Ads

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আরএনবি, রেলওয়ে পুলিশের কন্ট্রোল রুম বসানো হয়েছে। সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে। কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি যেতে পারছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!