ads

রবিবার , ২৩ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদ আনন্দমেলায় থাকছে রুনা লায়লার গান

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৩, ২০২৫ ১:১৭ অপরাহ্ণ

উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা; টিভি আয়োজনে খুব কমই গান করেন তিনি। তবে যে কোনো উৎসব আয়োজনে তাকে পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’য় থাকছে তার গান।

Shamol Bangla Ads

গত বছর প্রথমবারের মতো আনন্দমেলায় গান করেছিলেন রুনা লায়লা। ওই আয়োজনে নন্দিত কণ্ঠশিল্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন এই প্রজন্মের আরও ৪ শিল্পী– কনা, ইমরান, ঝিলিক ও সাব্বির। এটি শ্রোতারা বেশ পছন্দ করেছিলেন। এবারের আনন্দমেলায় তিনি একাই গাইবেন। তার কণ্ঠে শোনা যাবে ‘শিল্পী আমি তোমাদের গান শোনাবো’ গানটি। আগামীকাল ২৪ মার্চ বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে আনন্দমেলার শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছে বিটিভির একটি সূত্র।

জানা যায়, রুনা লায়লার পাশাপাশি এবারের আনন্দমেলায় আরও অনেক তারকা হাজির হবেন। থাকছে তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ, চমৎকার কিছু স্কিডসহ হরেক আয়োজন। অনুষ্ঠান উপস্থাপনা করবেন মাসুমা রহমান নাবিলা ও মামনুন ইমন। এর আগে ২০১৮ সালে আনন্দমেলা উপস্থাপনা করেন নাবিলা। ওই সময় তার সঙ্গে ছিলেন সজল নূর। ৭ বছর পর ফিরলেন তিনি। ৫০ মিনিটের অনুষ্ঠানটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস, মো. হাসান রিয়াদ ও মোহাম্মদ মনিরুল হাসান। এটি প্রচার হবে ঈদের দিন রাতে।

Shamol Bangla Ads

আনন্দমেলা প্রসঙ্গে মোহাম্মদ মনিরুল হাসান গণমাধ্যমেকে বলেন, প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা অনুষ্ঠানটি বর্ণিল হবে। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে আনন্দমেলায় বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতির। এবারের আয়োজনে বড় চমক রুনা লায়লা। তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ফিরেই শুটিংয়ে অংশ নেবেন। তার উপস্থিতি আয়োজনকে আলোকিত করবে।

Need Ads
error: কপি হবে না!