ads

শনিবার , ২২ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশের চলমান পরিস্থিতিতে মান্নার উদ্বেগ

খবর টি পড়েছেন : ২৫১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ২২ মার্চ শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ওই আহবান জানান।

Shamol Bangla Ads

মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকার মানে তারা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় আছে, ততক্ষণ পর্যন্ত তারা পূর্ণাঙ্গ সরকার। এ রকম পরিস্থিতিতে তারা চুপচাপ বসে থাকবে এটা হতে পারে না। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সরকার এসব বিষয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেবে বলে আশা করছি।

জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬টি সংস্কার প্রস্তাবের বিষয়ে দলীয় বক্তব্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের। উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সভাপতিমণ্ডলীর সদস্য মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দীপু, মোফাখখারুল ইসলাম নবাব প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস পরবর্তী সংবাদ একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে :…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads