ads

বৃহস্পতিবার , ২০ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অন্তর্ভুক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার উদ্যোগ সরকারের

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২০, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ

বাংলা নববর্ষ উদযাপনে বাঙালিসহ চাকমা, মারমা, ত্রিপুরা, গারো এবং অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রার আয়োজনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ১৯ মার্চ বুধবার প্রধান উপদেষ্টার অফিসের ভেরিফাইড ফেসবুক পেজ ‌‘চিফ অ্যাডভাইজার জিওবি’ থেকে দেওয়া এক পোস্টে ওই তথ্য জানানো হয়েছে। এ বছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক নববর্ষ শোভাযাত্রার আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয় পোস্টে।

Shamol Bangla Ads

এতে আরও বলা হয়েছে, প্রথমবারের মতো বাংলাদেশ সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ–১৪৩২ উদযাপন উপলক্ষ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করছে।

উল্লেখ্য, দেশের সকল মানুষ যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে সে লক্ষ্যে আগামী ২৩ মার্চ দুপুর ১২টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!