ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

খবর টি পড়েছেন : ৩৭০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। ১৮ মার্চ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা ওই দাবি জানিয়েছেন।

Shamol Bangla Ads

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা গার্মেন্টস মালিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে (২০ থেকে ২৫ রমজানের মধ্যে) গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে দেশের কোনো গার্মেন্টস শ্রমিকের বেতন-বোনাস বকেয়া থাকতে পারবে না। বেতন-বোনাস পরিশোধ না করলে আমরা সামনের দিকে আর সোচ্চার হয়ে আন্দোলন করবো। তারা আরও বলেন, ক্ষমতার বদল হলেও আমাদের শ্রমিকদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। শ্রমিকরা এখনো তাদের দাবি আদায়ে রাস্তায় রয়েছে। অতএব সরকার বদলের মধ্যে দিয়ে শ্রমিকদের জীবনের কোনো পরিবর্তন আসবেও না। সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। শ্রমিক নেতারা বলেন, বাংলাদেশের যত শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেগুলো ঈদের আগে প্রত্যাহার করতে হবে। এবং গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা কমিটির সভাপতি খোরশেদ আলমকে মুক্তি দিতে হবে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবু সাঈদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশফেরা মিশু, শ্রমিক নেতা শামীম ইমাম, প্রকাশ দত্ত প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন দলের নিবন্ধন বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত পরবর্তী সংবাদ তুলসী গ্যাবার্ডের মন্তব্যে অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads