সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। আগুণ নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ১১ মার্চ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, সকাল ৭টা ১৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায় এবং ৭টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এর পর একে একে ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

তবে এখনও আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি এবং ওই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।




