ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ

আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে। ২৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে—একটি শক্তিশালী রাজনৈতিক দল। ৫ আগস্ট নতুন বাংলাদেশে আমরা যে স্বপ্ন দেখেছি, জুলাই স্পিরিটকে ধারণ করে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াই করে আগামী প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায়, জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভেনিউতে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে আমরা আত্মপ্রকাশ করতে চাই। কারণ, এই সংসদকে জাতির আশা-আকাঙ্খার প্রতিফলনের জায়গার পরিবর্তে স্বৈরাচারের আখড়া বানিয়ে রাখা হয়েছিল।

Need Ads
error: কপি হবে না!