ads

সোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার বিতর্কিত নির্বাচনের সহযোগী ১০৩ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ

২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত ১০তম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত ১০৩ জন কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার। ২৩ ফেব্রুয়ারি রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে ওইসব কর্মকর্তার পদক প্রত্যাহার করা হয়েছে।

Shamol Bangla Ads

যে ১০৩ কর্মকর্তার অনুকূলে দেওয়া পুলিশ পদক-২০১৮-এর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) প্রত্যাহার করা হয়েছে, তাদের মধ্যে অনেকে অবসরে গেছেন, অনেকে পলাতক, কেউ গ্রেফতার, কেউ দুদকের মামলায় গ্রেফতার এবং অনেকে মারা গেছেন।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা ২১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

Shamol Bangla Ads

এ ছাড়া ২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের (এসপি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পাশাপাশি অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Need Ads
error: কপি হবে না!