ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কড়া নিরাপত্তায় মেহজাবীনের গায়েহলুদ

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ

দীর্ঘ প্রেমের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন লাক্স তারকা মেহজাবীন চৌধুরী। তার বর পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব। তাদের এক যুগের প্রেম পূর্ণতা পাচ্ছে এবার। ২৩ ফেব্রুয়ারি রবিবার ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন মেহজাবীনের পরনে ছিল লেহেঙ্গা আর আদনান পরেছেন পাঞ্জাবি-পায়জামা। সকাল ১১টা থেকে এই অনুষ্ঠানের আয়োজন শুরু হয়েছে। চলবে সন্ধ্যা পর্যন্ত। গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াইশ অতিথি আমন্ত্রিত ছিলেন।
মেহজাবীন ও আদনানের ঘনিষ্ঠজনদের মধ্যে ইতিমধ্যে সেই আয়োজনে গেছেন নির্মাতা রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

Shamol Bangla Ads

সেই আয়োজনে অংশ নেওয়া একাধিক তারকা ও পরিচালক জানালেন, এই আয়োজনে ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বর-কনে কর্তৃপক্ষ। আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়।

জানা যায়, আজ সন্ধ্যার দিকে গায়েহলুদ অনুষ্ঠান শেষ হবে। সোমবার একই ভেন্যুতে মেহজাবীন ও আদনানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
মেহজাবীন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের স্থিরচিত্র পোস্ট করবেন। এরপর অতিথিরা তাদের স্থিরচিত্র পোস্ট করার সুযোগ পাবেন। তার আগে কারো ছবি পোস্ট করার অনুমতি নেই।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!