ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করছে সরকার

খবর টি পড়েছেন : ২৯৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। ২৩ ফেব্রুয়ারি রবিবার রাজস্ব বোর্ডের মিলনায়তনে শুল্কের আধুনিকায়নে ৪ বছরের কৌশলগত পরিকল্পনা ও বাণিজ্য সহজীকরণে আমদানি-রফতানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

তিনি বলেন, আগামী বছরের জুলাই থেকে অনলাইন রিটার্ন জমা দেয়ার সমস্যাগুলো যাচাই-বাছাই করে সেগুলোর সমাধান করা হবে। আগামী বছর থেকে ব্যক্তি শ্রেণির আয়কর জমা অনলাইনে দাখিল করতে হবে। একই সঙ্গে করপোরেট ট্যাক্স অনলাইনে দেয়া যাবে। তবে এর আগে অনলাইনে কর দেয়ার সকল সমস্যা সমাধান করা হবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে। গত ৬ মাসে রফতানি ১৩ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে ৭ শতাংশ কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে। সামনে এগিয়ে যেতে নেতিবাচক বিষয় সরিয়ে ফেলতে হবে।

Shamol Bangla Ads

এতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য সহজ ও আধুনিক করার লক্ষ্যে আগামী ৪ বছরের জন্য শুল্কের কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে রাজস্ব আহরণ গতি পাবে, বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি হবে। আর কার্যক্ষমতা বাড়বে এনবিআর কর্মকর্তাদের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জুনের মধ্যেই একসঙ্গে করা সম্ভব ৫ স্থানীয় নির্বাচন:… পরবর্তী সংবাদ অবসরে পাঠানো ডিসিদের আর্থিক কেলেঙ্কারি থাকলে মামলা, বাকীদের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads