ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

পাসপোর্ট করতে গেলে পুলিশ ভেরিফিকেশনের নামে ভোগান্তির অভিযোগ বহু পুরনো। এমতাবস্থায় নাগরিক সেবা পেতে পুলিশ ভেরিফিকেশনের মতো বিষয় উঠিয়ে দেয়ার সুপারিশ এসেছিল। এবার এ বিষয়ে বড় সুখবর দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৬ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হয়েছে জেলা প্রশাসক সম্মেলন। সেখানে উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস জানিয়েছেন, পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

Shamol Bangla Ads

প্রধান উপদেষ্টা বলেন, পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে, এটা তো আমার নাগরিক অধিকার। পাসপোর্ট একটি নাগরিক পরিচয়পত্র। এখন আইন করে দিয়েছি পাসপোর্ট করতে পুলিশের ভেরিফিকেশন লাগবে না। এগুলো লাগে না। এগুলো হয়রানি।

এদিন সকালে প্রধান উপদেষ্টা তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর উদ্বোধন করেন। এসময় তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

Need Ads
error: কপি হবে না!