ads

সোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহবাগে সড়কে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের অবস্থান

খবর টি পড়েছেন : ২১২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণাসহ ৩ দফা দাবি নিয়ে শাহবাগে সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত আরব আমিরাত ফেরত ও অন্যান্য দেশ থেকে ফেরত প্রবাসীরা। ১০ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার সময় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের আটকে দেয় পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দিলে শাহবাগ-বাংলামোটর সড়কে যানজট সৃষ্টি হয়।

Shamol Bangla Ads

আন্দোলনকারীরা জানান, ক্ষতিগ্রস্ত প্রবাসীদের তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে। প্রধান উপদেষ্টা বা সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছেন। গত ৭ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল, যেন প্রবাসীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হয়। কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। তারা আরো বলেন, বারবার আশ্বাস দেওয়া হলেও, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বা উপদেষ্টারা কোনো কার্যকর উদ্যোগ নেননি। প্রবাসী শ্রমিকদের দুর্দশা চরমে পৌঁছেছে অথচ সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি।

Shamol Bangla Ads

প্রবাসীদের ৩ দাবির মধ্যে রয়েছে—
১। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দিতে হবে।
২। ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য অর্থনৈতিক সহায়তা এবং পূর্ণাঙ্গ পুনর্বাসন পরিকল্পনা ঘোষণা করতে হবে।
৩। প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘অপারেশন ডেভিল হান্ট’: সারা দেশে গ্রেপ্তার ১ হাজার… পরবর্তী সংবাদ যুক্তরাজ্যে টিউলিপের সম্পদ জব্দে কাজ করছে দুদক

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads