ads

বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দিল্লিতে বৈঠকে বসবেন বিজিবি ও বিসিএফ প্রধান

খবর টি পড়েছেন : ২৪৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা নয়াদিল্লিতে বৈঠকে বসতে যাচ্ছেন। শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমবারের মতো দুই সীমান্তরক্ষী বাহিনীর উচ্চ পর্যায়ে এ বৈঠক হতে যাচ্ছে।

Shamol Bangla Ads

জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধান দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে আলোচনার জন্য ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি ভারত সফর করবেন।

বিজিবি প্রধানের সফরের আগে আগামী ১০-১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ইন্ডিয়া এনার্জি উইক ২০২৫-এ অংশ নিতে ভারত সফর করবেন বলেও আশা করা হচ্ছে। এ সময় ভারতীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে জ্বালানি সংযোগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

Shamol Bangla Ads

গত অগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এটিই বাংলাদেশের পক্ষ থেকে প্রথম উচ্চ পর্যায়ের সফর হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসএফ ও বিজিবি প্রধানদের আসন্ন বৈঠকে যেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে সীমান্তে সিঙ্গেল রো ফেন্স (এসআরএফ) বাস্তবায়ন। ভারত সীমান্তের কাঁটাতারের বেড়াবিহীন এলাকায় যত দ্রুত সম্ভব সম্পন্ন করতে চায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এ বছরই নির্বাচনসহ ৭ বিষয়ে একমত বিএনপি-খেলাফত মজলিস পরবর্তী সংবাদ নিরপেক্ষ দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করুন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads