ads

মঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সীমান্তে কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্বাভাবিক আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

খবর টি পড়েছেন : ৪২৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে এক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক আছে। ভারত কাটাতারের বেড়াও নির্মাণ করছে না এখন। আগামী মাসে বিএসএফ ও বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠকে বিষয়টি মীমাংসা হবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জানান, দেশে ইউরিয়া সারের কোনো সঙ্কট নেই। কেউ কৃত্রিম সঙ্কট সৃষ্টির চেষ্টা করলে ডিলারশিপ বাতিল করা হবে। তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। আর যেসব ডিলাররা এর সঙ্গে জড়িত হবে, আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে মনিটরিং করার কথাও জানান উপদেষ্টা।

Shamol Bangla Ads

মঙ্গলবারের এই মতবিনিময় মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ৭৭ বিগ্রেডের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্ণেল মাহমুদুল হাসান, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী, র‌্যাব, কৃষি সম্প্রসারণ বিভাগ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভারত থেকে ১১০০ কোটি টাকার ডিজেল আমদানি করছে… পরবর্তী সংবাদ ৩১ জানুয়ারির পর অবৈধ বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads