ads

বৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ ১:১০ অপরাহ্ণ

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র পেশাদার কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন। তিনি আগামী শনিবার থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএতে) হিসেবে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।

Shamol Bangla Ads

পিটার হাস অবসরে যাওয়ার পর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদটি ছয় মাস যাবৎ শূন্য রয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে ক্ষমতার পালাবদলের কারণে নিয়মিত রাষ্ট্রদূত নিয়োগ চূড়ান্ত হওয়ার বিষয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। এমতাবস্থায় দেশটি আজ বৃহস্পতিবার বাংলাদেশে একজন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

ট্রেসি অ্যান জ্যাকবসন এর আগে মার্কিন পররাষ্ট্র বিভাগের নিকট-প্রাচ্য বিষয়ক ব্যুরোতে ঊর্ধ্বতন উপদেষ্টা ও তাজিকিস্তান, তুর্কমিনিস্তান এবং কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। ট্রেসি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের গ্রহণের পর মেগান বোল্ডিন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে উপপ্রধান হিসেবে তার পূর্বের দায়িত্বে ফিরে যাবেন।

Shamol Bangla Ads

পিটার হাস গত বছর জুলাই মাসে অবসরে যান। এর আগে গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জোর বাইডেন বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে নিয়োগ দেন। তাঁর নিয়োগের ওপর দেশটির সিনেটের অনুমোদন অনিষ্পন্ন থাকায় তিনি গত আট মাসেও দায়িত্ব গ্রহণ করতে পারেননি।

এ দিকে যুক্তরাষ্ট্রে গত সাধারণ নির্বাচনে বাইডেনের দল ডেমোক্র্যাটদের ভরাডুবি হওয়ায় ডেভিড মিলের নিয়োগ বহাল থাকবে কি না, সে বিষয়ে কিছুটা অনিশ্চয়তা আছে, এমনটা মনে করছেন স্থানীয় কূটনীতিকেরা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিতে পারেন। সে ক্ষেত্রে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে অন্য কারও নাম ঘোষণা করার বিষয়টি উড়িয়ে দেওয়ার মতো নয়।

Need Ads
error: কপি হবে না!