ads

বুধবার , ৮ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়াপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে এয়ার অ্যাম্বুলেন্সটি।

Shamol Bangla Ads

এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের উদ্দেশে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আগে রাত ৮টা ১৫ মিনিটে খালেদা জিয়াকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশে বাসা থেকে রওনা হয় গাড়িবহর।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ১১টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্স উঠেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ম্যাডাম বিমানে ওঠার সময় সালাম বিনিময় হয়েছে আমাদের সঙ্গে।

Shamol Bangla Ads

জানা গেছে, বিমানবন্দরে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে বিদায় জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সেলিম রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।

এদিকে পথে পথে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানান। এসময় কর্মীদের হাতে জাতীয় ও দলীয় পতাকা, খালেদা জিয়ার ছবি সম্বলিত ফেস্টুন শোভা পায়।

দীর্ঘ প্রায় সাত বছর পর লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশ সময় বুধবার তার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, যুক্তরাজ্যে পৌঁছে ‘লন্ডন ক্লিনিক’ এ ভর্তি হবেন খালেদা জিয়া।

মঙ্গলবার রাত ১০টায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা ছিল খালেদা জিয়ার। কিন্তু দলীয় নেতাকর্মী ভিড় ঠেলে বিমানবন্দরে পৌঁছাতে দেরি হয় তার। সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ তার চিকিৎসক, পরিবার ও তার কাজের সহকারী রয়েছেন। বিমানে রয়েছেন কাতারের সরকারি চিকিৎসকদের একটি দল।

Need Ads
error: কপি হবে না!