ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তবে সংস্কার বেশি চাইলে আরও ছয়মাস বেশি সময় দিতে হবে। ৭ জানুয়ারি মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীলতার মধ্যে আনতে সক্ষম হয়েছে। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল তাতে রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে ২২ বিলিয়ন ডলার।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্খা তৈরি করা সম্ভব হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে আমরা দু’টি সময় বেধে দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। সংস্কার বেশি চাইলে আরও ছয়মাস বেশি সময় দিতে হবে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, আওয়ামী সরকার পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের মধ্যে আকাশচুম্বি আকাঙ্খা তৈরি হয়েছে। আমরা তাদের আকাঙ্খা বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছি।

Need Ads
error: কপি হবে না!