ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে অবৈধ ১৩ ইটভাটাকে ৭৮ লাখ টাকা জরিমানা

খবর টি পড়েছেন : ২৭১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ ইটভাটা থেকে ৭৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Shamol Bangla Ads

গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে মহানগরীর মধ্যবাড়েরার পাড় এবং উজান বাড়েরা এলাকায় আইন অমান্য করে অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় এই অভিযান চালানো হয়। এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এর আওতায় একটি ইটভাটাকে সম্পূর্ণ ভেঙে দেয়া হয়েছে। এছাড়া ৩ টি ইটভাটাকে আংশিক ভাঙ্গা হয়েছে এবং আরও ৯ টি ইটভাটাসহ মোট ১৩ টি ইটভাটা থেকে সর্বমোট ৭৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এই অভিযান চলে। তিনি জানান, কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাবে বিগত সরকারের সময় থেকে দীর্ঘদিন যাবত এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। বনের কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করায় পরিবেশ বিপর্যয়সহ জীববৈচিত্র এবং কৃষি খাত হুমকির সম্মুখীন হচ্ছিল।

Shamol Bangla Ads

স্থানীয়দের নানান অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাকৃবির নিজ অফিস কক্ষে অতিরিক্ত ক্রীড়া পরিচালকের ঝুলন্ত… পরবর্তী সংবাদ জুলাই-আগস্ট গণহত্যার ন্যায়বিচার দেখতে চাই: প্রধান বিচারপতি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads