ads

সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাসপোর্ট বিভাগের দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাসপোর্ট বিভাগের দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনতে হবে। পাসপোর্ট পেতে এখনও মানুষকে অনেক অপেক্ষা করতে হয়। এটার সমাধান করতে হবে। ৬ জানুয়ারি
সোমবার সকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৩১ জানুয়ারির পর অবৈধ কোন বিদেশি বাংলাদেশে অবস্থান করতে পারবে না। যদি কোন বিদেশি ভিসা ছাড়া বাংলাদেশে অবস্থান করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে লোকজনের পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যায়। সব সমস্যা কমানোর জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা সব ইলেক্ট্রনিক পাসপোর্ট করে ফেলব।’

Shamol Bangla Ads

তিনি বলেন, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার একটি চিন্তাভাবনা করা হচ্ছে। তবে পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে অনেকেই ভুয়া নাম ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ পাবে।

সম্প্রতি রোহিঙ্গারা অনেকে পাসপোর্ট করেছেন, এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ কারণেই পুলিশ ভেরিফিকেশনটা তুলে দেওয়া হচ্ছে না। তবে পুলিশ সংস্কার কমিশন এ ব্যাপারে কী মতামত দেয় সেটিও দেখতে হবে।’

Need Ads
error: কপি হবে না!