ads

শনিবার , ৪ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বৃষ্টি হতে পারে আগামী ৫ দিনে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৪, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ

আগামী পাঁচ দিনের মধ্যে দেশের উত্তর অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ৪ ডিসেম্বর শনিবার বাংলাদেশ আবহাওয়া অফিসের কর্মকর্তা ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ মেঘলাসহ শুষ্ক অবস্থা বিরাজ করতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত হতে পারে। এছাড়া সারাদেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী বৃদ্ধি পেতে পারে।

Shamol Bangla Ads

সোমবারও একই অবস্থা বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।

Need Ads
error: কপি হবে না!