ads

মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আরও এক মাস বাড়ল আয়কর রিটার্ন জমার সময়

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

আরও এক মাস বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়। সাধারণ করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। আর কম্পানি করদাতারা আয়কর রিটার্ন জমা দিতে পারবেন ফেব্রুয়ারির ১৫ তারিখ পর্যন্ত। ২৪ ডিসেম্বর মঙ্গলবার এনবিআরের এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে গত ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর জমা দেওয়ার নির্ধারিত সময় থাকলেও পরে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, “আয়কর আইন ২০২৩ এর ধারা ৩৩৪ এর উপধারা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড জনস্বার্থে সরকারের পূর্বানুমোদনক্রমে, কম্পানি ব্যতীত সকল করদাতার ২০২৪-২০২৫ কর বর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখের পরিবর্তে ৩১ জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করা হলো।”

Shamol Bangla Ads

এছাড়া পৃথক আদেশে কম্পানি করদাতাদের নির্ধারিত করদিবস ১৫ জানুয়ারি ২০২৫ এর পরিবর্তে আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!