ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দায়িত্ব পালন শেষে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই : আইজিপি

খবর টি পড়েছেন : ২৫৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, যে কঠিন দায়িত্ব নিয়েছি, তা নিষ্ঠার সঙ্গে পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিতে চাই। ১৪ ডিসেম্বর শনিবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Shamol Bangla Ads

সাবেক আইজিপি ড. এনামুল হকের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আ পোর্ট্রেট ইন রিফ্লেকশনস’ বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বইটিতে সাবেক আইজিপি এনামুল হক তার কর্মজীবনের নানা স্মৃতি এঁকেছেন। তিনি অনেক সাফল্যের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন। বইটি পড়লে আমরা উপকৃত হব।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, লেখক এনামুল হক কর্মজীবনে সবসময় সত্যকে সত্য বলেছেন। এজন্য তিনবার তার চাকরি চলে গিয়েছিল। আবার তিনি সসম্মানে ফিরেও আসেন।

Shamol Bangla Ads

ড. এনামুল হক বলেন, সত্য কথা বলার চেয়ে বড় কাজ কিছু নেই। বইটিতে আমার পরিবার, চাকরি জীবনের নানা ঘটনা এবং দেশে-বিদেশের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে লেখকের সহকর্মী, পরিবারের সদস্য ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম পরবর্তী সংবাদ ঢাকা-জয়দেবপুর রুটে ২ জোড়া কমিউটার ট্রেন চালু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads