ads

শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল সীমিত ঘোষণা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের প্রবেশপথগুলোয় যান চলাচল সীমিত রাখার বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Shamol Bangla Ads

১৪ ডিসেম্বর শনিবার প্রক্টর অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলোয় বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রবেশপথগুলোয় (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে পারবে না।

Shamol Bangla Ads

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণের জন্য ৭টি প্রবেশদ্বারে স্থাপিত ব্যারিয়ার (নিরাপত্তা চৌকি) এবং সিকিউরিটি অ্যান্ড সার্ভিলেন্স বক্স উদ্বোধন করা হয়।

Need Ads
error: কপি হবে না!