ads

বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মামলা নিষ্পত্তি হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

খবর টি পড়েছেন : ৩১৮
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মামলা নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা জানেন, উনার বিরুদ্ধে (তারেক রহমান) অনেক মিথ্যা, প্রতিহিংসামূলক মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন।

Shamol Bangla Ads

দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বার্তা প্রসঙ্গে তিনি বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবার প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।

গত ৩০ নভেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী।

Shamol Bangla Ads

সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেসসহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক ফিলিস্তিন, পাকিস্তান ও বাংলাদেশ… পরবর্তী সংবাদ আর গুম-খুনে জড়াবে না র‌্যাব : মহাপরিচালক

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads