ads

সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১২৯৭

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৪, ২০২৪ ৪:১১ অপরাহ্ণ

রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৯৭ জন। ৪ নভেম্বর সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১২৯৭ জন। এর মধ্যে বরিশাল বিভাগে ৮৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৩৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬৪ এবং দক্ষিণ সিটিতে ১৪৩ জন, খুলনা বিভাগে ১৭১ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৩৬ জন এবং সিলেট বিভাগে ৪ জন ভর্তি হয়েছেন।

এদিকে, গত এক দিনে সারা দেশে ১২৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ৩০৪ জন।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৫ হাজার ৭৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩২ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

Need Ads
error: কপি হবে না!