ads

রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করলেন ড. কামাল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ

সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেছেন সংবিধান–বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেছেন। ২ নভেম্বর শনিবার সংবিধান সংস্কার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই কথা জানানো হয়। ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ড. কামাল হোসেন।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিক, মোহাম্মদ ইকরামুল হক, শরীফ ভূঁইয়া, এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মুসতাইন বিল্লাহ আজ শনিবার সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের মতিঝিলের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।

Need Ads
error: কপি হবে না!