হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা কালী ও দীপাবলি পূজা । প্রতি বছর দুর্গাপূজার বিজয়ার পরবর্তী বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পূজিত হন দেবী শ্যামা। অধিকাংশ দেব-দেবীর পূজা দিনে হলেও শ্যামাপূজা অনুষ্ঠিত হয় রাতে। দীপাবলি দিওয়ালি নামেও পরিচিত।

৩১ অক্টোবর বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব। সারা দেশে স্থায়ী ও অস্থায়ী ম-পে মহাসমারোহে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে এ পূজা অনুষ্ঠিত হবে। হিন্দু পুরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তিরূপ। সাধারণত বাংলা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে।
হিন্দু পুরাণমতে, দেবী শ্যামা বা কালী দুর্গারই একটি শক্তি। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মূল ভাব। এদিন সন্ধ্যায় পূজামণ্ডপে, বাড়িতে, শ্মশানে প্রদীপ প্রজ্বালন করা হয়।




