ads

বুধবার , ৩০ অক্টোবর ২০২৪ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩০, ২০২৪ ১:৫১ অপরাহ্ণ

সাবেক কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৯ অক্টোবর মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান।

Shamol Bangla Ads

তিনি বলেন, সাবেক মন্ত্রী আব্দুস শহীদের অবস্থানের খবর পেয়ে গতকাল রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যার ঘটনায় করা তিনটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হন। তিনি ওই আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Shamol Bangla Ads

১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমির কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!