ads

শনিবার , ২৬ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খুনের অপরাধে শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না : রংপুরে সারজিস আলম

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, কোনো মানুষ কাউকে খুন করলে দেওয়া হয় মৃত্যুদণ্ড, আর পুলিশ কাউকে খুন করলে তাকে করা হয় বদলি। এই অবস্থা আর চলতে দেওয়া যাবেনা। যেসব পুলিশ সদস্য অন্যায়ভাবে আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে, তাদেরও বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে। খুনের অপরাধে শুধু বদলিই পুলিশের শাস্তি হতে পারে না। ২৬ অক্টোবর শনিবার রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

সারজিস আলম বলেন, জুলাই বিপ্লবে পুলিশের যে ইমেজ সংকট তা মাথায় না রেখে এখনও কিছু পুলিশ বিভিন্ন মোড়কে কিছু দলের বা গোষ্ঠীর হয়ে কাজ করছে। দেশে মিথ্যা মামলার মাধ্যমে ব্যবসা হচ্ছে। কোনো কোনো পুলিশ নীরব দর্শক হয়ে আছে। কেউ আবার পরবর্তীতে যাতে সুবিধা নেওয়া যায়, সে চেষ্টা করছে।

তিনি বলেন, বিগত তিনটি নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য যারা তাদের সঙ্গে নির্বাচনে অংশ নিয়েছে এবং যারা সংসদ সদস্যের চেয়ারে বসে সুযোগ-সুবিধা নিয়েছে তারা যে দলেরই হোক, সবাই ফ্যাসিবাদের দোসর।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, এমন বাংলাদেশ চাই না যে একটি দল ক্ষমতায় এসে অন্যদের শোষণ করবে। ছাত্র-জনতার রক্তে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আবু সাঈদ ভাই যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, সেই বাংলাদেশ তৈরির পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আবারও রাজপথে দেখা হবে।

এর আগে সকালে পুলিশের আইজিপি ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম। বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!