ads

বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ক্রয়কৃত জমি জোর করে বিক্রিসহ জবর দখলের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রেজাউল করিম বকুল
অক্টোবর ২৩, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে ক্রয়কৃত জমি জোর করে বিক্রিসহ জবর দখলের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার ঝগড়ারচর বাজারে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন স-মিল মালিক মো. লুৎফর রহমানের ছেলে রবিউল ইসলাম।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমরা জন্ম সূত্রে এই ঝগড়ারচর বাজারের বাসিন্দা। আমার দাদা মৃত আব্দুছ ছামাদ বিগত ১৯৩৭ সালে সরকারের নিকট নিলামে ঝগড়ারচর মৌজার ১২১৯ নং দাগে ৩৬ শতাংশ জমি ক্রয় করে। সেই থেকে এই ভূমিতে বসত বাড়ি, করাত কল ও দোকানপাট দিয়ে ভোগ দখল করে স্ব-পরিবারে বসবাস করে আসছি। এমতাবস্থায় আরওআর ও বিআরএস রেকর্ডে আমাদের নাম না হয়ে ভুল ক্রমে হরি মোহন মদন গংদের নামে রেকর্ড হয়।

ওই রেকর্ডের বিরুদ্ধে যুগ্ম জেলা জজ আদালতে মামলা-মোকদ্দমা চলমান। বর্তমানে জোরপূর্বক হরিমোদকের ছেলে বিপুল মোদক আমার বসতবাড়ি, করাত কল ও দোকানপাটসহ মালামাল জবর দখলের হুমকি দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট নিরাপত্তা ও ন্যায় বিচার প্রার্থনা করছি।

Shamol Bangla Ads

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লুৎফর রহমানের ভাই মুলিম মিয়া, ভাতিজা আব্দুল মালেক ও স্থানীয় বাসিন্দাসহ গণমাধ্যমকর্মীরা।

Need Ads
error: কপি হবে না!