ads

রবিবার , ২০ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৯৮

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২০, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৯৮ জন। ২০ অক্টোবর রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

Shamol Bangla Ads

সরকারের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪৭ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৮৮০ জন।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮২, ঢাকা উত্তর সিটিতে ২৪২, ঢাকা দক্ষিণ সিটিতে ২২৬ এবং খুলনা বিভাগে ১৪৬ জন রয়েছেন। এ ছাড়া রাজশাহী বিভাগে ৪২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮, রংপুরে ৩৬ ও সিলেটে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

Shamol Bangla Ads

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। তখন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

Need Ads
error: কপি হবে না!