ads

শনিবার , ১২ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ২০৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে ৫ জনই ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৫ জন। ১২ অক্টোবর শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত হিসাবে এসব তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২১০ জন এবং ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪১ হাজার ৮১০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার। বাকি তিনজনের মধ্যে একজন চট্টগ্রাম ও দুজন বরিশাল বিভাগের হাসপাতালে মারা গেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকা বিভাগে ১০০ জন, বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রামে ১৯৭ জন, খুলনায় ৯৭ জন, ময়মনসিংহে ৪৫ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

Shamol Bangla Ads

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ব্যাপকভাবে শুরু হয় ২০০০ সালে। ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ২৪৬ জন এ রোগে আক্রান্ত হয়। এ সময় মারা যায় ৮৫৩ জন।

বাংলাদেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয় গত বছর। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ফ্যাসিবাদ রাজপথে পরাজিত হয়ে এখন অনলাইনে শক্তি দেখাচ্ছে… পরবর্তী সংবাদ এমন দেশ গড়তে চাই, যা নিয়ে গর্ব করা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads