ads

রবিবার , ৬ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পদত্যাগ করলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সচিব খুরশেদ আলম

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৬, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম পদত্যাগ করেছেন। তিনি গত প্রায় ১৫ বছর ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব হিসেবে কাজ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

Shamol Bangla Ads

সূত্র জানায়, ৬ অক্টোবর রবিবার খুরশেদ আলম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

জানা গেছে, খুরশেদ আলম ২০০৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক নিয়োগ পান। ২০১৮ সালের ১১ জানুয়ারি মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান হিসেবে চুক্তিতে নিয়োগ পান তিনি। পরবর্তীতে ২০২১ সালের জানুয়ারিতে ফের খুরশেদ আলমের চুক্তিভিত্তিক নিয়োগ দুই বছরের জন্য বাড়ানো হয়।

Shamol Bangla Ads

মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব হিসেবে আঞ্চলিক সামুদ্রিক সংগঠন ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের বাংলাদেশ ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশেদ আলম মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমানা বিরোধ নিষ্পত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!