ads

শুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সকল সিটি করপোরেশন-পৌরসভার কাউন্সিলরদের অপসারণ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ

দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচিত মেয়রদের অপসারণ করা হয়েছিল আগেই। এবার এসব সিটি করপোরশন ও পৌরসভার সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার। ১২টি সিটি করপোরেশন ও ৩২৩টি পৌরসভার সব কাউন্সিলর রয়েছেন এই অপসারণের তালিকায়। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Shamol Bangla Ads

১২ সিটি করপোরেশন হলো: ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনে দেশের ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে।

এর আগে ১৯ আগস্ট এসব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। তখন ১২টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

Shamol Bangla Ads

এদিকে ৩টি পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। এসব জেলা পরিষদের চেয়ারম্যানদেরও অপসারণ করা হয়েছিল। সেগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। এবার জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে সরকার। পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

এর আগে স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে দেশের ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছিল। তাঁদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

Need Ads
error: কপি হবে না!