ads

রবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতে ইলিশ রপ্তানি হলেও দাম বাড়বে না : প্রাণিসম্পদ উপদেষ্টা

খবর টি পড়েছেন : ২১৫
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, রপ্তানি করলেই ইলিশের দাম বেড়ে যাবে না। দেশে অনেক ইলিশ আছে। গতবারও তারা কম ইলিশ নিয়েছে। রপ্তানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে।

Shamol Bangla Ads

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা জানান, ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের। ভারতের বিশেষ অনুরোধে মন্ত্রণালয় এই অনুমতি দিয়েছে। আমাদের কমিটমেন্ট আগের মতোই আছে। ২২ সেপ্টেম্বর রবিবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা (রপ্তানির অনুমোদন) দিয়েছে। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছেন।

Shamol Bangla Ads

রপ্তানি করলেই ইলিশের দাম বেড়ে যাবে না উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, দাম বেড়ে যাবে, এটাও ঠিক না। অনেক ইলিশ আছে দেশে। গতবারও তারা কম ইলিশ নিয়েছে। রপ্তানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেব।

দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি করা হয় ইলিশ মাছ। তবে এবার তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। গত ১১ আগস্ট দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানিয়েছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

ইলিশ রপ্তানি বন্ধ করা হবে কি না, প্রশ্ন করলে ওই দিন তিনি বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে। দেশের মানুষ ইলিশ পাবে না, আর রপ্তানি হবে সেটা হতে পারে না। এ নিয়ে আলোচনার মধ্যেই গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক আদেশে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ড. ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ পরবর্তী সংবাদ ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের পাশাপাশি সংস্কারের প্রয়োজন : উপদেষ্টা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads