ads

বুধবার , ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরসহ দেশের ১২ কারাগারের জেলার বদলি

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১:১৯ পূর্বাহ্ণ

শেরপুর জেলাসহ দেশের বিভিন্ন কারাগারের ১২ জেলারকে বদলি করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনের স্বাক্ষর করা এক আদেশে এ বদলি করা হয়।

Shamol Bangla Ads

আদেশে বলা হয়, কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার মো. আসাদুর রহমানকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমানকে যশোর কেন্দ্রীয় কারাগারের উপ তত্ত্বাবধায়ক, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার শাহ্ রফিকুল ইসলামকে মাদারীপুর কেন্দ্রীয় কারাগারের জেলার, মাদারীপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমানকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার, খুলনা জেলা কারাগারে সংযুক্ত উপ তত্ত্বাবধায়ক মোহাম্মদ ফরিদুর রহমান রুবেলকে নোয়াখালী জেলা কারাগারের জেলার, ঝিনাইদহ জেলা কারাগারের জেলার হাসনা জাহান বিথীকে নরসিংদী জেলা কারাগারের জেলার, লক্ষ্মীপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সর্বোত্তম দেওয়ানকে কিশোরগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হিসেবে বদলি করা হয়।

এ ছাড়া রাঙামাটি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার কাজী মাজহারুল ইসলামকে মৌলভীবাজার জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার, মৌলভীবাজার জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার জুবাইর হোসেনকে শেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার, শেরপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার লিপি রানী সাহাকে ঝালকাঠি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার, শরীয়তপুর জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মুহাম্মদ আবু সাদ্দাতকে নেত্রকোনা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার, নোয়াখালী জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মনির হোসেনকে ঝিনাইদহ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার হিসেবে বদলি করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!