ads

বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়ন করা হবে ডাক বিভাগ : নাহিদ

খবর টি পড়েছেন : ৪৪৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ডাক বিভাগকে কাঠামোগত সংস্কার করে নতুন করে সাজানো হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের আধুনিকায়ন করা হবে। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার ডাক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণকে সেবা করার নির্দেশ দিয়ে তিনি বলেন, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটেছে তা যেন আমরা ভুলে না যাই। গণঅভ্যুত্থানের সেই শক্তি মাথায় রেখেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

উপদেষ্টা আরও বলেন, ডাক অধিদপ্তর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। তারা অনেক কাজ করছে কিন্তু মানুষ সে বিষয়গুলো জানে না। দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। যেহেতু এটি মানুষের আস্থার একটি জায়গা এবং এর প্রাতিষ্ঠানিক রূপ অনেক আগে থেকেই ছিল, তাই ডাক বিভাগকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে।

Shamol Bangla Ads

মতবিনিময় সভায়, ডাক বিভাগের কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো, সেবা দানের প্রশাসনিক কাঠামো, জনবল, নেটওয়ার্কিং, প্রদত্ত সেবাসমূহ, সেবার বৈচিত্র্যসমূহ এবং অর্জন-অগ্রযাত্রা বিষয়েও আলোচনা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সচিবদের সঙ্গে প্রথম বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা পরবর্তী সংবাদ শহীদ পরিবারের দায়িত্ব সরকারের : উপদেষ্টা নাহিদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads