ads

সোমবার , ১৯ আগস্ট ২০২৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আসার সুযোগ নেই : আমির খসরু

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৯, ২০২৪ ১:৫৭ অপরাহ্ণ

নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার সকালে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নড স্পানিয়েরর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

Shamol Bangla Ads

আমির খসরু বলেন, বাংলাদেশের পট পরিবর্তনের পর আগামী দিনের বাংলাদেশে কোথায় যাচ্ছে? গণতান্ত্রিক, অর্থনৈতিক, রাজনৈতিকভাবে সবকিছু মিলিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কীভাবে সমর্থন দিতে পারে তাদের পক্ষ থেকে, দেশটা যে গর্তের মধ্যে পড়েছে সেখান থেকে বের করার জন্য কোথায় কোথায় ইউরোপীয় ইউনিয়ন তাদের সমর্থন দিলে ভালো হয় এসব নিয়ে আলোচনা হয়েছে।

আমির খসরু বলেন, নির্বাচন ব্যতীত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আসার কোনো সুযোগ নেই। স্বাভাবিকভাবেই সে বিষয়ে আলোচনা হয়েছে।

Shamol Bangla Ads

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ অনিয়মের বিষয়ে তদন্ত চান কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত তো অবশ্যই চাই। শুধুমাত্র প্যাসিফিক এই বিষয়ে নয়, কিন্তু এতগুলো টাকা যে বিদেশে পাঁচার হয়েছে, ১০০ বিলিয়নের উপরে বিভিন্ন সোর্স থেকে যা বলা হচ্ছে এই টাকাগুলো বাংলাদেশের ফেরত আনার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি সবাই মিলে এই বিষয়ের উপর কাজ করতে হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ।

Need Ads
error: কপি হবে না!