ads

বৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পরপর ছয় সিনেমা ফ্লপ, অক্ষয়ের মিশন এবার ‘সারফিরা’

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ১১, ২০২৪ ৭:৫৭ অপরাহ্ণ

অক্ষয় কুমারের বয়স ৫৮, তা বুঝার কোনো উপায় নেই অভিনেতার ‘সারফিরা’ ছবির লুকে। খোঁচাখোঁচা দাড়ি, ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল আর সানগ্লাসে একদম ‘হ্যান্ডসাম’ লুকে পাওয়া যাচ্ছে বলিউডের এই খিলাড়িকে। বয়স যে শুধুই একটা সংখ্যা তা আবারও প্রমাণ করলেন এই অভিনেতা। ২০২০ সালে সুধা কোঙ্গারার তামিল ভাষায় নির্মাণ করেন ‘সুরারাই পোট্রু’।

Shamol Bangla Ads

এই সিনেমার অফিসিয়াল হিন্দি রিমেক ‘সারফিরা’। তামিল সিনেমায় অভিনয় করেছিলেন সুরিয়া। ‘জি আর গোপীনাথের স্মৃতিকথা সিম্পলি ফ্লাই: এ ডেকান ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমায় অক্ষয়কে এমন এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে, যিনি স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের একটি বিমান সংস্থা তৈরির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন রাধিকা মদন, পরেশ রাওয়াল, সীমা বিশ্বাসের মতো অভিনেতা-অভিনেত্রীরা।

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার; যা দর্শকরা দারুণ পছন্দ করেছেন। সবাই ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার ট্রেলার পোস্ট করে ক্যাপশনে অক্ষয় কুমার লেখেন, ‘স্বপ্ন এতটাই বড় দেখল যে ওরা সবাই যেন তোমায় পাগল বলে ডাকে। সারফিরা আপনাদের কাছের সিনেমা হলে আসছে আগামী ১২ জুলাই।’ সুরিয়া নিজেও এই ছবির টিজার শেয়ার করেছেন। প্রসঙ্গত তিনি এই ছবির হিন্দি ভার্সনের একজন প্রযোজকও বটে। সারফিরা ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে সুরিয়াকে।

Shamol Bangla Ads

অক্ষয় কুমার গত ৩৩ বছর ধরে বলিউডে কাজ করছেন। ১৯৯১ সালে মুক্তি পায় তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘সৌগন্ধ’। গত দশকের অভিনয় জীবনে অক্ষয় বলিউডের পাশাপাশি দক্ষিণের পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। দক্ষিণী পরিচালকদের সঙ্গে অক্ষয়ের প্রথম সিনেমা ছিল ২০০০ সালে ‘হেরা ফেরি’। ছবিটি পরিচালনা করেছেন প্রিয়দর্শন। আয়ের দিক থেকে এই ছবিটি ছিল গড়পড়তা, কিন্তু দর্শকরা ছবিটি খুব পছন্দ করেছে। এরপর গত ২১ বছরে দক্ষিণী পরিচালকদের সঙ্গে পাঁচটি ছবি করেছেন অক্ষয়। যেগুলোর কোনোটিই ফ্লপ হয়নি। এমন পরিস্থিতিতে ‘সারফিরা’ যদি তাঁর জাদু দেখাতে ব্যর্থ হয়, তাহলে অক্ষয়ের দীর্ঘ ২১ বছরের রেকর্ড ভেঙে যাবে। যদিও রেকর্ড নয়, এই ছবির সাফল্য অক্ষয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ২০২২ সালের পর থেকে এখন ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’, ‘সেলফি’, ‘মিশন রানীগঞ্জ’, ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এই ৬টি সিনেমায় ফ্লপ হয়েছে।

Need Ads
error: কপি হবে না!