ads

মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৯, ২০২৪ ১:৫৪ পূর্বাহ্ণ

যুব মহিলা লীগের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ জুলাই) যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি।

Shamol Bangla Ads

এদিন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের নেতারা। এরপর যুব মহিলা লীগের আলোচনা সভায় অফিসিয়াল ওয়েবসাইট (www.jmlbd.org) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি।

উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকারের আমলে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে যুক্ত রয়েছে। গ্রাম থেকে বসে পৃথিবীর যেকোনো স্থানে যোগাযোগ করতে পারছে। এটা সম্ভব হয়েছে সজিব ওয়াজেদ জয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ ১৬ বছর ক্ষমতায় থাকার কারণে।’

Shamol Bangla Ads

যুব মহিলা লীগের ওয়েবসাইট তৈরির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সব জায়গায় সংগঠনের একটা ডাটাবেজ থাকবে। ডিজিটাল বাংলাদেশের যথাযথ ব্যবহারের জন্য যুব মহিলা লীগ যে যাত্রা শুরু করল, সেটা সফল হোক এটাই আমার প্রত্যাশা।’

Need Ads
error: কপি হবে না!