ads

রবিবার , ২ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে সেতুর নিচে পলিথিনে মোড়ানো খণ্ডিত মাথা, স্যুটকেসে লাশ

ময়মনসিংহ সদর উপজেলায় পলিথিনের কাগজে মোড়ানো গলা কাটা মাথা এবং স্যুটকেস থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ জুন রবিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ–টাঙ্গাইল মহাসড়কের মনতলায় সুতিয়া নদীর সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করে কোতয়ালি মডেল থানা পুলিশ। ধারণা করা হচ্ছে, তার বয়স ২৫ থেকে ২৭ বছর।

Shamol Bangla Ads

স্থানীয় ইউপি সদস্য ফয়জুর রহমান তুহিন বলেন, সকাল ৮টার দিকে নদীর পাড়ে পাটক্ষেতের পাশে এক ব্যক্তির কাটা মাথা একটি পলিথিনে মোড়ানো অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পাশেই নদীর পানিতে কচুরিপানার সঙ্গে ভাসছিল একটি স্যুটকেস। সেখান থেকে পুলিশ পলিথিনে পেঁচানো অবস্থায় কাটা মাথা উদ্ধার করে।

আর স্যুটকেস থেকে বিচ্ছিন্ন অবস্থায় যুবকের পুরো দেহ উদ্ধার করা হয়। লাশের পায়ে মোজা ছিল। আর কাটা মাথার পাশে তার জিন্সের প্যান্ট, বিছানার কভার ও টেবিল ক্লথ পড়ে ছিল। এলাকাবাসীর ধারণা- শনিবার গভীর রাতে কে বা কারা তাকে হত্যা করে সেখানে লাশ ফেলে রাখে।

Shamol Bangla Ads

কোতয়ালি থানার ওসি মাইন উদ্দিন বলেন, সেতুর নিচ থেকে যুবকের গলাকাটা মাথা ও স্যুটকেস থেকে লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- শনিবার রাতের কোনো এক সময় তাকে সেখানে হত্যা করে স্যুটকেসে ভরে লাশ গায়েবের চেষ্টা করেছে দুর্বত্তরা। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!