ads

শনিবার , ১ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এইচএসসি পরীক্ষা পেছানো নিয়ে ফেসবুকে ভুয়া বিজ্ঞপ্তি

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১, ২০২৪ ৫:০১ অপরাহ্ণ

আগামী ৩০ জুন ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে। কিন্তু আগাম ঘূর্ণিঝড়, বন্যা ও শিক্ষার্থীদের আন্দোলনের ‍মুখে আসন্ন এইচএসসি পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের নাম ব্যবহার করে ওই ভুয়া বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। শিগগির পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হবে বলেও ভুয়া বিজ্ঞপ্তিতে বলা হয়।

ভুয়া ওই বিজ্ঞপ্তি এড়িয়ে চলার আহ্বান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানিয়েছেন, এইচএসসি পরীক্ষা আগের রুটিন অনুযায়ী হবে। পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

Shamol Bangla Ads

গত ২ এপ্রিল চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল বাশারের সই করা সময়সূচিতে জানানো হয় পরীক্ষা শুরু হবে ৩০ জুন।

সূচি অনুযায়ী- প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ আগস্ট। এছাড়া ব্যবহারিক পরীক্ষা ১২-২১ আগস্টের মধ্যে শেষ করতে হবে। বোর্ডগুলোর পূর্বঘোষণা অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষাও পুনর্বিন্যাসকৃত (সংক্ষিপ্ত) পাঠ্যসূচিতে (সিলেবাস) অনুষ্ঠিত হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!