ads

বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সড়ক-মহাসড়কের পাশে পশুর হাট না বসানোর নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
মে ৩০, ২০২৪ ১:২৩ অপরাহ্ণ

কোনোভাবেই সড়ক ও মহাসড়কের ওপরে কোরবানির পশুর হাট বসানো এবং ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার বিআরটিএ ভবনে ঈদুল আজহা উপলক্ষে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে ওই সিদ্ধান্ত গৃহিত হয়।

Shamol Bangla Ads

সড়ক ও মহাসড়ক বিভাগের তথ্যমতে, মহাসড়কের পাশে সর্বমোট ২১৭টি পশুর হাট রয়েছে। মহাসড়কে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার এসব পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ।

এছাড়া বৈঠকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সওজের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি জাতীয় মহাসড়ক ও করিডোরগুলো মেরামত-সংস্কার কাজ আসন্ন ঈদের ৭ দিন আগেই সম্পন্ন করার উপর গুরত্বোরোপ করা হয়েছে।

Shamol Bangla Ads

বৈঠকে জানানো হয়, মহাসড়কের পাশে সবচেয়ে বেশি পশুর হাট বসে চট্টগ্রাম জেলায় মহাসড়ক সংলগ্ন ৩০টি। এরপর সবচেয়ে বেশি বসে কক্সবাজার জেলায় ২৩টি পশুর হাট বসে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!