ads

বুধবার , ১৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশব্যাপী ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যকরে কড়া নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৫, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

সারাদেশে আজ থেকে ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যকরের কড়া নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৫ মে বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকার দুই সিটি মেয়র, বিআরটিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এসময় আজ থেকেই সারাদেশে নো হেলমেট, নো ফুয়েল কার্যকরের নির্দেশ দেন মন্ত্রী। সভায় ওবায়দুল কাদের বিআরটিএর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এত উন্নয়নের পরও সড়ক, মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কেন?

সভায় উপস্থিতদের উদ্দেশে তিনি বলেন, ঢাকা সিটিতে মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি। এখানে হেলমেট ছাড়া সচরাচর মোটরসাইকেল চালাতে দেখা যায় না কাউকে। সবাই হেলমেট পরে। আমরা যে পলিসিটা নিয়েছি তা মফস্বলেও চালু করেন। ডিসি এসপি সাহেবদের বলেন যে, ওইসব জায়গাতেও কাউকে তেল দেওয়া হবে না, যদি হেলমেট না থাকে।

Shamol Bangla Ads

মোটরসাইকেলে হেলমেট বাধ্যতামূলক করার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে জোর দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আজ সিদ্ধান্তই নিলাম। শুধু ঢাকা শহর করলে হবে না। পুরো বাংলাদেশ করতে হবে। নো হেলমেট নো ফুয়েল এই নীতিতে আমরা যাব। এই সিদ্ধান্তই আজ নিলাম।

Need Ads
error: কপি হবে না!