ads

রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বান্দরবান সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত: আইএসপিআর

খবর টি পড়েছেন : ৮৬১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন। আজ রোববার সকালে জেলার রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী রেমাক্রি ইউনিয়নের দুর্গম বাকলাই এলাকায় তাঁদের লাশ পড়ে ছিল। রবিবার দুপুরে আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

পুলিশ জানায়, রবিবার সকালে রুমা ও থানচির বাকলাই এলাকায় দুজনের লাশ দেখতে পায় স্থানীয়রা। তাঁদের পরনে কেএনএফের পোশাক রয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য রওনা দিয়েছে। তবে এখনো তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। জায়গাটি দুর্গম হওয়ায় হেঁটে যেতে হচ্ছে।’

Shamol Bangla Ads

উল্লেখ্য, ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফের ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবর থেকে কেএনএফ ও যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছয়জন সেনা সদস্যসহ কেএনএফের সদস্য রয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক এবং অপহরণের শিকার হয়েছেন অন্তত ৩০ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শহীদ শেখ জামালের জন্মদিন আজ পরবর্তী সংবাদ পদ্মা সেতুতে দেড় হাজার কোটি টাকার টোল আদায়ের…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads