ads

সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে সরকার

খবর টি পড়েছেন : ৪৮৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করবে সরকার। রাজধানীর ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরের খোলাবাজার থেকে টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সাধারণ ভোক্তারা এ পেঁয়াজ কিনতে পারবেন।

Shamol Bangla Ads

২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে আমদানি করা পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

১ এপ্রিল সোমবার সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

টিসিবি জানায়, ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির ১ম লটে ১৬৫০ টন রেলযোগে বাংলাদেশে এসেছে। এ পেঁয়াজ ঢাকা মহানগরীর ১০০টি স্থানেসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরে খোলাবাজারে বিক্রি করা হবে। বাজার দর বিবেচনায় প্রতি কেজি পেঁয়াজের পূর্বনির্ধারিত ভোক্তা মূল্য ৫০ টাকা থেকে ১০ টাকা কমিয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সব ভোক্তা ২ কেজি করে এ পেঁয়াজ কিনতে পারবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিশ্বকে বিপর্যয় থেকে বাঁচাতে সবাইকে একযোগে কাজ করতে… পরবর্তী সংবাদ দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলায় ভোট ২১ মে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads