ads

শনিবার , ৩০ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমায় কেন কারও স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে হবে: মিথিলা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ

মুক্তি পাচ্ছে রাফিয়াত রশিদ মিথিলার নতুন ছবি ‘ও অভাগী’। সেই ছবির প্রিমিয়ারের পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায়ের ‘অতি উত্তম’ ছবির প্রিমিয়ারের জন্য কলকাতায় রয়েছেন মিথিলা।

Shamol Bangla Ads

হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ওটিটি প্লেকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা বলেছেন, সৃজিতের সদ্য একটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘অতি উত্তম’ সিনেমার প্রচারে বা সাক্ষাৎকারে ওকে কেউ আমার বিষয়ে, ওর বিবাহিত জীবনের বিষয়ে প্রশ্ন করেনি। কিন্তু আমায় করে। এই এক জিনিস মায়ার প্রমোশনের সময়ও হয়েছিল। বাংলাদেশেও সবাই সৃজিতকে ভারতের পরিচালক হিসেবে চেনে। আর আমি ওর স্ত্রী। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি আন্তর্জাতিক স্তরে কাজ করি, পিএইচডি করছি, অভিনেত্রীও। সেগুলো যথেষ্ট নয় আমার পরিচয়ের জন্য? আমায় কেন কারো স্ত্রীর পরিচয়ে পরিচিত হতে হবে?

সৃজিত প্রসঙ্গে তিনি বলেন, সৃজিত আমাকে চমক দিতে কখনোই ভোলে না। আমি উলুপির কথা জানতাম। কিন্তু এখন এসে দেখলাম একটা নয়, আরো তিনটি বল পাইথন আছে।

Shamol Bangla Ads

মিথিলা বলেন, সত্যি বলতে- আমি পাইথন বা সাপের একেবারেই ভক্ত নই। তাই আমি নিশ্চিত নই যে গোটা বিষয়টায় আমি কেমন ফিল করতে চলেছি। কিন্তু আমি সৃজিতকে বাধাও দেইনি।

সৃজিতের সঙ্গে কি ঝামেলা চলছে মিথিলার? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, এসব একেবারেই ভুল কথা। তিনি এবং তার মেয়ে ঢাকায় থাকেন। কারণ সেখানে থেকে তার কাজ করতে সুবিধা হয়। সেখানে তার পরিবার আছে। এখানে এলে অনেক সময় সৃজিত বাইরে থাকে।

Need Ads
error: কপি হবে না!