ads

মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভরিতে সোনার দাম কমলো ১৭৫০ টাকা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৯, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ

রেকর্ড পরিমাণ দাম বাড়ানোর পর সোনার দাম কমা‌নোর ঘোষণা দি‌য়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে কমা‌নো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা।

Shamol Bangla Ads

এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হ‌বে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা। আজ‌ পর্যন্ত যার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা।

মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Shamol Bangla Ads

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম ক‌মে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

Need Ads
error: কপি হবে না!