ads

সোমবার , ১১ মার্চ ২০২৪ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অতিরিক্ত ছয় আইজিপির পদায়ন

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত ছয় আইজিপিকে পদায়ন করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

Shamol Bangla Ads

অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য্যকে পুলিশ অধিদপ্তর থেকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে, রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে মীর রেজাউল আলমকে টুরিস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে, পুলিশ অধিদপ্তরেই অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে খন্দকার লুৎফুল কবিরকে, অ্যান্টি টেররিজম ইউনিট থেকে মোহা. আবদুল আলীম মাহমুদকে নৌ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মাসুদুর রহমান ভূঞাকে পদায়ন করা হয়েছে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রিন্সিপাল (অতিরিক্ত মহাপরিদর্শক) হিসেবে এবং মো. তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ অধিদপ্তরে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!