ads

সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাইডেনের চিঠির জবাব দিলেন শেখ হাসিনা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ৭:৫০ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠির জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ প্রেসিডেন্টের বিশেষ সহকারী ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) দক্ষিণ এশিয়ার জেষ্ঠ পরিচালক পরিচালক আইলিন লাউবাচার কাছে চিঠির একটি অনুলিপি হস্তান্তর করেন।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান চিঠির মূল কপি হোয়াইট হাউসের কাছে হস্তান্তর করবেন।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ আজ সোমবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে দুই দেশের সম্পর্ককে কীভাবে নতুন উচ্চতায় নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী সেই চিঠির জবাব দিয়েছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তাতে তিনি বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য অর্জনে সমর্থনের পাশাপাশি একটি অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার অভিন্ন স্বপ্নপূরণে অংশীদারত্ব প্রতিষ্ঠায় ঢাকার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!